BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনায় জনসভা মঞ্চে তারেক রহমান

খুলনায় জনসভা মঞ্চে তারেক রহমান

বিশেষ (খুলনা) প্রতিনিধি: নির্বাচনি জনসভার অংশ নিতে প্রায় দুই দশক পর খুলনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা।

সোমবার (২ ফেব্রুয়ারি) শহরের প্রভাতী স্কুল মাঠে তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বাস-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে নেতাকর্মীদের মাঝে। সকাল থেকে সভাস্থলে নেতাকর্মীদের সমাগম শুরু হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, খুলনার ছয়টিসহ অন্যান্য কয়েকটি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। একইসঙ্গে দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপরেখা তিনি তুলে ধরবেন।

এদিকে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘জনসভায় চেয়ারম্যান তিনজেলাসহ মহানগীর ধানের শীষের সব প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। খুলনাসহ অত্র অঞ্চলের উন্নয়নের কথা বলবেন।’

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোহিদুজ্জামান বলেন, ‘জনসমাবেশ ঘিরে আমরা নিরাপত্তা জোরদার করেছি।

খালিশপুর থানা পুলিশ এবং কেএমপি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা সজাগ রয়েছি।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মধ্যপ্রাচ্য কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারে ইরানের হামলা, ভারতীয় শ্রমিক নিহত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দৌলতদিয়ায় বাস ডুবি: আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা সোনারগাঁওয়ে চুনা ভর্তি চলন্ত ট্রাকে আগুন খুলনায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে প্রাইভেটকার, আহত-৪ হামের ভ্যাকসিন আনতে দ্রুত কাজ করছি : স্বাস্থ্যমন্ত্রী আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রী’র শ্রদ্ধা