BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

‘ওয়াশিংটন থেকে যথেষ্ট আদেশ এসেছে’, ক্ষোভ ঝাড়লেন রদ্রিগেজ

‘ওয়াশিংটন থেকে যথেষ্ট আদেশ এসেছে’, ক্ষোভ ঝাড়লেন রদ্রিগেজ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নিকোলাস মাদুরোকে আটক করে তুলে নেয়ার পর ওয়াশিংটনের চাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

স্থানীয় সময় রোববার (২৫ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য আনজোতেগুইতে তেল শ্রমিকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা ও তাকে আটক করার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘যথেষ্ট নির্দেশ পেয়েছেন’।

যুক্তরাষ্ট্রের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ভেনিজুয়েলার রাজনীতিবিদদের ওপর ওয়াশিংটন থেকে যথেষ্ট নির্দেশ এসেছে। আমাদের মতপার্থক্য ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব আমাদের সমাধান করতে দিন। বিদেশি শক্তির হস্তক্ষেপ আর নয়, যথেষ্ট হয়েছে।

এর আগে মাদুরোকে তুলে নেয়ার পর যুক্তরাষ্ট্রের চাপ নিয়ে ডেলসি রদ্রিগেজের একটি ভিডিও ফাঁস হয়েছে। সেখানে ডেলসি রদ্রিগেজ দাবি করেছেন, দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে তুলে নেয়ার পর যুক্তরাষ্ট্রের বাহিনী তার মন্ত্রিসভার সদস্যদের দাবি মেনে নেয়ার জন্য ১৫ মিনিট সময় বেঁধে দিয়েছিল। এর মধ্যে দাবি মেনে না নিলে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়।

রদ্রিগেজ বলেন, ‘প্রেসিডেন্টকে অপহরণের প্রথম মিনিট থেকেই হুমকি শুরু হয়। তারা (যুক্তরাষ্ট্র) দিয়োসদাদো (স্বরাষ্ট্রমন্ত্রী), হোর্হে (ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের ভাই ও সংসদের সভাপতি) এবং আমাকে ১৫ মিনিট সময় দেয়। এই সময়ের মধ্যে জবাব না দিলে আমাদের মেরে ফেলবে এমন হুমকি দেয়।’

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নজিরবিহীন অভিযানের সাত দিন পর দেশটিতে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এক বৈঠকের ফাঁস হওয়া ভিডিওতে রদ্রিগেজকে বলতে শোনা যায়, তার অগ্রাধিকার ছিল ‘রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখা’।

স্থানীয় অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন লা ওরা দে ভেনেজুয়েলা যে ভিডিওটি প্রকাশ করেছে, তাতে দেখা যায়, মাদুরোকে অপসারণের পর ক্ষমতা পুনর্দখলের চেষ্টা করছেন শাসকগোষ্ঠীর অবশিষ্ট সদস্যরা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ