BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে ফিলিপিন্সে ফেরি ডুবি

সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে ফিলিপিন্সে ফেরি ডুবি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় সময় সোমবার ভোরের দিকে ‘এমভি ত্রিশা কেরস্টিন ৩’ নামে ফেরিটি জাম্বোয়াঙ্গা বন্দর থেকে যাত্রা করে জোলো দ্বীপের দিকে যাচ্ছিল।

ফিলিপিন্সের কোস্ট গার্ড জানিয়েছে, ফেরিতে থাকা ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রু ছিলেন। দক্ষিণ মিন্দানাও জেলার কোস্ট গার্ড কমান্ডার রোমেল ডুয়া বলেন, এখন পর্যন্ত ২১৫ জনকে জীবিত এবং সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ১৪৪ জন নিখোঁজ রয়েছেন এবং তাদের খুঁজে উদ্ধার কাজ চলছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে এই কর্মকর্তা জানিয়েছেন। বাসিলান প্রদেশের টাউন মেয়র আর্সিনা লাজা কাহিং-নানোহ ফেসবুকে পোস্টে বলেন, ফেরি ডুবির ঘটনায় অন্তত ৮ জনের হতাহতের খবর পেয়েছি।

কোস্ট গার্ডের উদ্ধারকর্মীদের উদ্ধার করার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যায়, মানুষকে উদ্ধার করা হচ্ছে এবং মৃতদেহ জাহাজে তোলা হচ্ছে।

বাসিলান জরুরি পরিষেবা সংস্থার রোনালিন পেরেজ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত অন্তত ১৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। ১৮ জনকে স্থানীয় এক হাসপাতালে নেয়া হয়েছে।

ফিলিপাইনের কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।

গত শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাও থেকে চীন যাওয়ার পথে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে দুই ফিলিপিনো নাবিকের মৃত্যু এবং আরও ১৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এখনো আরও চার নাবিক নিখোঁজ রয়েছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ