BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মা ইলিশ সংরক্ষণে বাগেরহাটে মোবাইল কোর্ট পরিচালনা, সাড়ে ৪ হাজার মিটার জাল ধ্বংস

মা ইলিশ সংরক্ষণে বাগেরহাটে মোবাইল কোর্ট পরিচালনা, সাড়ে ৪ হাজার মিটার জাল ধ্বংস

বাগেরহাট প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণ অভিযান – ২০২৫’ – কে সফল করতে ভৈরব নদীতে বিভিন্ন জায়গায় অভিযানসহ বাগেরহাট উপজেলার দড়াটানা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে এডিশনাল এসপি মোঃ শামীম এর নেতৃত্বে ২০ অক্টোবর (সোমবার) দিনব্যাপী এই কর্মসূচিতে বাগেরহাট জেলা মৎস অফিসার রাজকুমার বিশ্বাস,বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

এই সময় জেলেদের কাছ থেকে প্রায় সাড়ে চার হাজার মিটারের আটটি বেহুন্দিজাল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা। (২০ অক্টোবর) রাতে বাগেরহাট কেবি মৎস্য বাজার প্রাঙ্গণে উদ্ধারকৃত জাল গুলি পুড়িয়ে ধ্বংস করা হয়। জেলা মৎস্য অফিস এর আয়োজন করে।

বাগেরহাট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী বলেন এই ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ