BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কর্ণফুলী উপজেলাধীন বড়গাঙ বৌদ্ধ বিহারের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

কর্ণফুলী উপজেলাধীন বড়গাঙ বৌদ্ধ বিহারের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

চট্টগ্রাম ব্যুরো: চটগ্রাম মহানগর আগ্রাবাদস্থ বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারের শাখা বিহার কর্ণফুলী উপজেলাধীন বড়গাঙ বৌদ্ধ বিহারের নবনির্বাচিত কার্যকারী কমিটি’র শপথ গ্রহন অনুষ্ঠান উপলক্ষে গত ২৩ জানুয়ারি শুক্রবার, সকাল ১১টায় বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দানসহ নানবিধ দানের অনুষ্ঠান বড়গাঙ বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

মহতী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোয়াপাড়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, রাঙ্গামাটি কাউখালী বোধিগিরি শিশু সদনের পরিচালক ও বড়গাঙ বৌদ্ধ বিহারের সভাপতি ভদন্ত জ্ঞাননন্দ মহাথেরো।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়গাঙ বৌদ্ধ বিহারের উপদেষ্টা ভদন্ত শুভদর্শী মহাথেরো, বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ মহাথেরো, বড়গাঙ বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত ধর্মকীর্তি স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির, ভদন্ত জ্ঞানকীর্তি স্থবির, কুমার ক্যশপ ভিক্ষু, ভদন্ত বিদর্শন ভিক্ষু।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি নিযুক্ত হলেন, ভদন্ত জ্ঞাননন্দ মহাথেরো, কার্য্যকরী সভাপতি দীপক চাকমা, সহ-সভাপতি অসীম চাকমা, প্রবীণ চাকমা, প্রত্যায়ন চাকমা, রতন চাকমা, সাধারণ সম্পাদক মেটুস চাকমা, সহ-সাধারণ সম্পাদক নিটেন চাকমা, বাবু চাকমা, অর্থ সম্পাদক নয়ন বিকাশ চাকমা, সহ-অর্থ সম্পাদক এল্টন চাকমা, সহ-অর্থ সম্পাদক অমর বিকাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক প্রবীন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল চাকমা, দপ্তর সম্পাদক ধর্মকীর্তি স্থবির, ধর্ম বিষয়ক সম্পাদক অক্ষয় চাকমা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. . জিয়াউর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ