BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ এ যোগ দেবে না স্পেন

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ এ যোগ দেবে না স্পেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত বোর্ড অব পিস তথা শান্তি পরিষদে যোগ দেবে না স্পেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণের পর সরাসরি সেটিকে প্রত্যাখান করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। খবর রয়টার্সের

স্পেন জানিয়েছে, এই সিদ্ধান্ত তাদের বহুপাক্ষিকতা ও জাতিসংঘভিত্তিক ব্যবস্থার প্রতি বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া বহুল আলোচিত ওই সংস্থায় ফিলিস্তিনের না থাকার বিষয়টিও তুলেছে ইউরোপের দেশটি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের সানচেজ বলেছেন, আমরা ‘বোর্ড অব পিস’ এ আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ। কিন্তু এতে অংশ নিচ্ছি না।

তিনি বলেন, বোর্ড অব পিসে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা হয়নি, যা স্পেনের আপত্তির আরেকটি কারণ।

ওয়াশিংটনের দাবি, এই বোর্ড যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও তদারকি, নিরাপত্তা ব্যবস্থার আয়োজন এবং পুনর্গঠন কার্যক্রম সমন্বয়ে সহায়তা করবে। এই ধারণার উৎপত্তি ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা থেকে।

‘বোর্ড অব পিস’ মূলত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে দখলদার ইসরাইলের যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের একটি অংশ। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, এই বোর্ড গাজার শাসনব্যবস্থা গঠন, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ ও বড় পরিসরে অর্থায়ন তদারক করবে।

তবে বোর্ডটির নেতৃত্ব ও সদস্য নির্বাচন সরাসরি ট্রাম্পের নিয়ন্ত্রণে থাকায়, এতে নেতানিয়াহুর অন্তর্ভুক্তি বোর্ডটির নিরপেক্ষ ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ