BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও মদ জব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) ভারতীয় বিভিন্ন ধরনের সিরাপ জব্দ করেছে। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) মাজারদিয়া বিওপির বিশেষ টহল টিম রাজপাড়া থানার শ্রীরামপুর ফুটবল মাঠে পাশের ঝোপঝাড়ের মধ্যে গতকাল বৃহস্প্রতিবার (২২ জানুয়ারী) তল্লাশী পরিচালনা করছিল।

অভিযান পরিচালনা করার সময় একটি ব্যাগ পরিত্যাক্ত অবস্থায় দেখতে পেয়ে ওই ব্যাগটি তল্লাশী করে ১০ বোতল ভারতীয় Monogold. ১০ বোতল Emrex . ৪ বোতল Escuf. ৪ বোতল Choco ও ৩ বোতল Zebiscan সিরাপ জব্দ করে।

জব্দকৃত সিরাপগুলো রাজপাড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে ১ বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান।

এছাড়াও তিনি জানান আজ শুক্রবার (২৩ জানুয়ারী) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)র মিরগঞ্জ বিওপির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক কারবারী রাজশাহীর চারঘাট থানার পিরোজপুর পদ্মা নদীর চর দিয়ে মাদক পাচার করবে। তাৎক্ষনিক বিজিবি টহল দল ওই এলাকার বালুর ঘাটে তল্লাশী শুরু করে।

এক পর্যায়ে বালুর উপর তাজা ঘাস লাগানো দেখতে পেয়ে সন্দেহ দেখা দিলে তার সরিয়ে একটি প্লাষ্টিকের ব্যাগ নজরে আসে ও ব্যাগটি তল্লাশী করে ভারতীয় ২৪ বোতল মদ জব্দ করে।

জব্দকৃত ভারতীয় মদ চারঘাটা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান। এছাড়া পলাতক মাদক কারবারীদেও শনাক্ত করন ও তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যহত রাখা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ