বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় অভিযান চালিয়ে বিভিন্ন আপরাধে অভিযুক্ত দুই সনত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২৩ জানুয়ারী) ভোরে উপজেলার তাহেরপুর পৌরসভার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
তাঁরা ‘সিক্স স্টার গ্রুপের সদস্য বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছে। তাঁদের কাছ থেকে পাখি শিকারের ইয়ারগান ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।
আটককৃরা হলেন, তাহেরপুর পৌরসভার মথুরাপুর মহল্লার আব্দুল হালিম (২৯) ও আবুল বাশার (২৭)। তাঁরা যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে এলাকার লোকজন জানিয়েছেন।
সেনাবাহিনীর সদস্যরা তাঁদেকে সকালে বাগমারা থানার পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
বাগমারা থানার পুলিশ জানায়, ভোরে তাহেরপুর পৌরসভার মথুরাপুর মহল্লার সিক্স স্টার গ্রুপের সদস্যদের বাড়িতে সেনাবাহিনীর বাগমারা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর আসিফ রায়হানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে নিজ নিজ বাড়ি থেকে আব্দুল হালিম ও আবলু বাশারকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট ও একটি ইয়ারগান উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া বন্দুক দিয়ে পাখি শিকার করা যায় বলে বাগমারা থানার পুলিশ জানান। পরে সেনাবাহিনীর সদস্যরা তাঁদের বাগমারা থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে।
স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ৫ আগস্টের পর তাহেরপুর পৌরসভা এলাকায় ‘সিক্স স্টার গ্রুপের’ আত্মপ্রকাশ ঘটে। এই গ্রুপের সদস্যরা ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। সদস্যরা ওয়াকিটকি সেট নিয়ে চলাফেরা করতেন। এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপ তৈরি করে। তাদের দ্বারাই বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বিটিসি নিউজকে বলেন, সেনাবাহিনীর অভিযানের শেষ পর্যায়ে পুলিশ সহযোগিতা করেছে। সেনাবাহিনীর সদস্যরা সকালে দু’জনকে থানায় দিয়েছিল। দুপুরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরাদীদের বিষয় খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #















