BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আপোষ নয় : বাগেরহাটে ১০ দলীয় প্রার্থী মঞ্জুরুল হক রাহাদ

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আপোষ নয় : বাগেরহাটে ১০ দলীয় প্রার্থী মঞ্জুরুল হক রাহাদ

বাগেরহাট প্রতিনিধি: ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র পরিচালনাই জামায়াত ইসলামীর মূল লক্ষ্য। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আপোষ নয়—এ ক্ষেত্রে থাকবে কঠোর জিরো টলারেন্স।

গতকাল বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাগেরহাট-২ আসনের ১০ দলীয় জোটের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ।

প্রতীক বরাদ্দের পর এই নির্বাচনী জনসভার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মঞ্জুরুল হক রাহাদ আরো বলেন, হিন্দু-মুসলমানসহ সকল জাতি ও ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনা করা হবে। কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করা হবে না।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিশ্চিত করা হবে। জামায়াত ইসলামি ক্ষমতায় গেলে একটি আদর্শ, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলার কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামি গজালিয়া ইউনিয়ন আমীর মাওলানা আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা এনামুল কবির, কচুয়া উপজেলা জামায়াত আমীর মাওলানা রফিকুল ইসলাম, ধোপাখানি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মস্তাজাবুল হক, শ্রমিক নেতা অধ্যাপক শহিদুল ইসলামসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভা থেকে প্রধান অতিথি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ মিয়ানমারে পাচারকালে ১৬০০ লিটার ডিজেলসহ আটক-৭ বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত-১৫ আলমডাঙ্গায় নারীর সহযোগিতায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-৬ পটুয়াখালীর বাউফলে যাত্রীসহ বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে, ছবি ভাইরাল রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই