BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চরণদ্বীপ দরবারের ওরশ শরীফে লাখো ভক্তের ঢল

চরণদ্বীপ দরবারের ওরশ শরীফে লাখো ভক্তের ঢল

চট্টগ্রাম ব্যুরো: গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.)’র প্রথম ও প্রধান খলিফা সিদ্দীকে গাউসুল আজম সুরতে শেখালে গাউসুল আজম হযরত শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপি (ক.)’র বেলায়ত ও বেলাদত বার্ষিকী বোয়ালখালীর ঐতিহ্যবাহী দরবার চরণদ্বীপ দরবার শরীফ।

দরবারের বার্ষিক কর্মসূচীর মধ্যে অন্যতম বেলাদত বার্ষিকী ওরশ শরীফ।

প্রতিবছর ৭ই মাঘ, ২১ জানুয়ারি উক্ত ওরশ শরীফে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজার হাজার ভক্তবৃন্দ।

শতবছরের ঐতিহ্যবাহী এই দরবারে শরীয়তের পাশাপাশি ত্বরিকত চর্চার মাধ্যমে নিজের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করার শিক্ষা নেয় ভক্তবৃন্দ।

দরবারে আগত ভক্ত আশেকানরা যেন নিরাপদে দরবারে আসতে পারেন তার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহন করেন গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটি।

প্রতিবছরের ন্যায় এবছরও ২২শে জানুয়ারি বাদে ফজর আখেরি মুনাজাতের মাধ্যমে ওরশ শরীফের সমাপ্তি ঘোষনা করেন দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)।

ওরশ শরীফ পরিচালনায় ছিলেন, আওলাদে চরণদ্বীপি (ক.) হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.) ও শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.)।

ওরশ শরীফের বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল, খতমে কুরআন তেলাওয়াত, খতমে গাউসিয়া, শাজরায়ে চরণদ্বীপি মাইজভান্ডারি, রওজা গিলাপ ও মাল্য পরিবেশন, ফ্রি চিকিৎসা ক্যাম্প ইত্যাদি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ