BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রিনল্যান্ড ও চাগোস ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিপরীতে কঠোর অবস্থানে কিয়ার স্টারমার

গ্রিনল্যান্ড ও চাগোস ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিপরীতে কঠোর অবস্থানে কিয়ার স্টারমার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গ্রিনল্যান্ড এবং চাগোস দ্বীপপুঞ্জ সংক্রান্ত দুইটি গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন। স্টারমার হাউস অব কমন্সে বলেছেন, “আমি নত হব না। শুল্ক আরোপের হুমকির মুখে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে ব্রিটেন তার নীতি ও মূল্যবোধ থেকে সরে আসবে না।” খবর বিবিসির।

তিনি যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকিকে ‘সম্পূর্ণ ভুল’ বলে অভিহিত করেন এবং পুনরায় জোর দিয়ে বলেন, যুক্তরাজ্যের অবস্থান অপরিবর্তিত থাকবে।

এসময় তিনি জানান, ডেনমার্কের প্রধানমন্ত্রী আগামীকাল যুক্তরাজ্যে আসবেন, এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে গ্রিনল্যান্ড পরিস্থিতি প্রধান আলোচ্য বিষয় হবে।

স্টারমারের মন্তব্য আসে এমন সময়, যখন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অভিযোগ করেছেন, চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসকে হস্তান্তর করে যুক্তরাষ্ট্রকে ‘হতাশ করছে’ যুক্তরাজ্য।

চাগোস চুক্তি ও গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্য–ইউরোপের মধ্যে বর্ধিত কূটনৈতিক টানাপোড়েন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ