BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রুয়েটে ২০২৫/২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রুয়েটে ২০২৫/২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫/২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আয়োজিত এ পরীক্ষায় ১৪টি বিভাগের ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে মোট ১৮ হাজার ২৭৭ জন ভর্তিচ্ছু অংশ নেন।

শিক্ষার্থীদের সুবিধার্থে এবার প্রথমবারের মতো রুয়েট কেন্দ্রের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পরীক্ষার্থীদের রোল নম্বর, কেন্দ্র ও আসন বিন্যাস আগেই প্রকাশ করা হয়, যা পরীক্ষার্থীরা সংগ্রহ করেন।

প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম জানান, মোট ১৮ হাজার ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে রুয়েট কেন্দ্রে ৮ হাজার ৪৭৭ জন এবং বুয়েট কেন্দ্রে ৯ হাজার ৮০০ জন পরীক্ষার্থী অংশ নেন। এবারের ভর্তি পরীক্ষা ক ও খ—দুটি গ্রুপের অধীনে ১৪টি বিভাগের জন্য অনুষ্ঠিত হয়। ক গ্রুপের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। একই দিনে দুপুর সোয়া ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত রুয়েট কেন্দ্রে খ গ্রুপের ৬৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

তিনি আরও জানান, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সময় পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটাধারীদের ক্ষেত্রে গোত্রপ্রধান কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে রাখা বাধ্যতামূলক। পরীক্ষা চলাকালে ভর্তি কমিটি অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ও ব্যাগ বহন নিষিদ্ধ ছিল।

রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, আগামী বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের জন্য দক্ষ মানবসম্পদ গঠনে রুয়েট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে ভর্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রুয়েট প্রশাসন। পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি ও অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ সন্দেহভাজন কার্যক্রমে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ মিয়ানমারে পাচারকালে ১৬০০ লিটার ডিজেলসহ আটক-৭ বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত-১৫ আলমডাঙ্গায় নারীর সহযোগিতায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-৬ পটুয়াখালীর বাউফলে যাত্রীসহ বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে, ছবি ভাইরাল রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর