BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত

বকশীগঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
এতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) উপসচিব মাহবুব  আলম।
উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ খায়রুল বাশার রাজুর সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি  উপস্থিত ছিলেন জেলা আইসিটি কর্মকর্তা ফুয়াদ  মুহাম্মদ খান।
এসময় সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ মিয়ানমারে পাচারকালে ১৬০০ লিটার ডিজেলসহ আটক-৭ বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত-১৫ আলমডাঙ্গায় নারীর সহযোগিতায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-৬ পটুয়াখালীর বাউফলে যাত্রীসহ বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে, ছবি ভাইরাল রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর