BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বকশীগঞ্জ পৌর বিএনপির ৫ নং ওয়ার্ডের আয়োজনে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে পুরাতন গরুহাটি ঈদ গাঁ মাঠে দোয়া মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।

উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা স্বেচ্ছাসেবক দল, পৌর যুবদল, পৌর স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, ওলামা দল সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপসহীনভাবে লড়াই করে গেছেন। তিনি গণতন্ত্রের প্রতীক হিসেবে সারাজীবন মানুষের মাঝে প্রদীপ হয়ে বেঁচে থাকবেন।

পরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, পাল্টা হুঁশিয়ারি ইরানের ইরান–হিজবুল্লাহর হামলায় ২৪ ঘণ্টায় ২৬১ ইসরায়েলি আহত পশ্চিমাদের জন্য হরমুজ প্রণালী বন্ধ : আইআরজিসি হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মিত্রদের পণ্য পরিবহন নিষিদ্ধ : আইআরজিসি প্রতারণার অভিনব কৌশল দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানি হামলার অপেক্ষায় থাকেন ইসরায়েলিরা! সরকারি কাজে বাধা দেয়ায় গ্রাম পুলিশ সদস্যের এক মাসের কারাদণ্ড দলীয় প্রভাবমুক্ত, জনবান্ধব পুলিশ গড়ে তোলার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শোক ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অপরাধীর মনে ভয় আর নিরপরাধ ব্যক্তির মনে প্রশান্তি জাগাতে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান