BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

জামালপুর প্রতিনিধি: জামালপুরে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা ও ভোট চাওয়ার অভিযোগে জামায়াত ও বিএনপির দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারী) পৃথক দুই নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্দিষ্ট সময় উল্লেখ করে তাদের স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করে।

জামালপুর- ২ (ইসলামপুর) আসনে জামায়াত প্রার্থী ছামিউল হক ফারুকী গতকাল সোমবার দুপুরে ইসলামপুর উপজেলার চরগোয়ালিনি ইউনিয়নের ডিগ্রিরচর বাজারে সরাসরি মিছিল, জনসমাগম ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেন।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারী) এ ব্যাপারে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, জামালপুর-২ এর কার্যালয়ে নূরুল ইসলাম নবাব নামে এক ব্যাক্তি প্রচারণার একটি ভিডিওসহ অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় জামায়াত প্রার্থী ছামিউল হক ফারুকীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ মো: আহমাদুল কবির সাকিল।

আগামী ২২ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় প্রার্থীকে স্ব-শরীরে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রদান করা হবে না তা লিখিত ব্যাখা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

এদিকে, জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপি দলীয় প্রার্থী মো: ফরিদুল কবীর তালুকদারের পক্ষে তার সহোদর ভাই নাদিম তালুকদার গত (১৫ জানুয়ারী) বৃহস্পতিবার সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে সরাসরি ধানের শীষ প্রতীকে ভোট চান।

এ ব্যাপারে গত ১৮ জানুয়ারী (রবিবার) মুহাম্মদ মনির উদ্দিন নামে এক ব্যাক্তি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে ভিডিওসহ একটি অভিযোগ দায়ের করেন।

ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় আজ মঙ্গলবার (২০ জানুয়ারী) বিএনপি প্রার্থী ও তার ভাইয়ের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, জামালপুর- ৪ এর দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ মোহাম্মদ আবু ছালেক।

আগামী ২৫ জানুয়ারী (রবিবার) সকাল সাড়ে ১১টায় বিএনপি প্রার্থী ও তার ভাই উভয়কে স্ব-শরীরে উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রদান করা হবে না তা লিখিত ব্যাখা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ