BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জে ৪২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২

গোপালগঞ্জে ৪২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। সোমবার রাত পৌনে ৮টায় কাশিয়ানীর মাঝিগাতী বাজার সংলগ্ন জয়নগর-ব্যাসপুর সড়ক থেকে তাদের আটকের পর থানায় সোপর্দ করা হয়।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া র‍্যাব ক্যাম্প-৬ জানায়, সোমবার রাত পৌনে ৮টার দিকে কাশিয়ানী থানাধীন মাঝীগাতী বাজার সংলগ্ন জয় নগর-বাসপুর সড়ক এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নূরুল আলম (৪১) ও মো. আবু তাহের (৪৪)। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। এই বিপুল পরিমাণ মাদক বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

র‍্যাব আরো জানায়, আটকের পর তাদের কাশিয়ানি থানায় হস্তান্তর করা হয়।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের এবং সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গোপালগঞ্জ প্রতিনিধি শাফিউল কায়েস। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সিংড়ায় অবৈধ তেল বিক্রি লরির ম্যানেজারকে জরিমানা আদমদীঘিতে ট্রাক ধাক্কায় শিশুকণ্যা নিহত তেল মজুত রেখে না দেয়ায় আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল স্মরিকলিপি প্রদান: রাজশাহীর বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবি রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, অভিযোগ দিয়ে পলাতক অভিযুক্ত রাজশাহীতে জ্বালানি তেল সরবরাহে কঠোর নজরদারি, পাচার রোধে বিজিবির জোরদার অভিযান