BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শক্তিশালী ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেতন ভোটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : ভুমি উপদেষ্টা

শক্তিশালী ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেতন ভোটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : ভুমি উপদেষ্টা

বাগেরহাট প্রতিনিধি: গণভোটের প্রচার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাগেরহাটে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে খানজাহান আলী মাজার মাঠে জেলা প্রশাসন বাগেরহাটে আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও ভুমি মন্ত্রনালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি বলেন, শক্তিশালী ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেতন ভোটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনই গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গোলাম মো. বাতেন।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশা দারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা পুলিশ সুপার মোহম্মদ হাছান চৌধরী (বিপিএম), বাগেরহাট জেলা নির্বাচন অফিসার মুহম্মদ আবু আনছার, জেলা তথ্য অফিসার মঈনুল ইসলাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জেলা সহকারী তথ্য অফিসার বিশ্বজিৎ শিকদার বলেন।

স্থানীয়দের মাঝে গণভোট, সংসদ নির্বাচন ও ভোট প্রদানের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করে। ভ্রাম্যমাণ ভোটের গাড়ি আসে এই গাড়িটির একটা আকর্ষণ রয়েছে।

গাড়িতেই ডিজিটাল ডিসপ্লে রয়েছে, যেখান থেকে ভিডিও,র মাধ্যমে গণভোট, নির্বাচনসহ নানা বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। যার ফলে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ যত্রতত্র টিকিট কাউন্টার থাকবে না : সড়কমন্ত্রী নারীদের কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি বাড়ানোর আহবান মন্ত্রীর বাংলা নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসি বাসের ভাড়াও নির্ধারণ করা হবে : সড়কমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে