BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে র‌্যাবের ওপর হামলা চালানো হয় মাইকে ঘোষণা দিয়ে

সীতাকুণ্ডে র‌্যাবের ওপর হামলা চালানো হয় মাইকে ঘোষণা দিয়ে

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন র‌্যাব সদস্য নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া। এ ঘটনায় আহত র‌্যাবের আরও তিনজন সদস্য চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন আছেন।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন এ তথ্য বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব সদস্যরা অভিযানে গেলে মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকালে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে ৪৩ জন র‌্যাব সদস্য সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারী র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

দুষ্কৃতকারীদের অতর্কিত হামলায় র‌্যাবের চারজন সদস্য গুরুতর আহত হন। পরে থানা পুলিশের সহযোগিতায় আহত র‌্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ-এ পাঠানো হয়। চট্টগ্রাম সিএমএইচ-এর জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। বাকি তিন জন র‌্যাব সদস্য চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন।

এ আর এম মোজাফ্ফর হোসেন আরও বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম বলেন, “সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এখন যেহেতু রাত, সেহেতু আগামীকাল মঙ্গলবার আসামি গ্রেফতারে কীভাবে অভিযান পরিচালনা করা যায়, সে বিষয়ে করণীয় ঠিক করা হবে।”

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ