BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে – দুলু

আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে – দুলু
নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাস্টিট আওয়ামী লীগ তাদের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। বিএনপি সরকার তাদের শাসনামলে নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করে একটি গর্বিত প্রজন্ম তৈরির জন্য কাজ করেছিল।
পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের সাড়ে ১৫ বছরের শাসনামলে শুধু হত্যা গুম খুন লুটপাট নয় দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাদের আমলে পড়ালেখা না করলেও শতভাগ পাশ দেখানো হয়েছে। ছাত্রছাত্রীদের শিক্ষা থেকে পরিকল্পিত ভাবে আওয়ামী লীগ দূরে রেখে জাতিকেই শেষ করে ফেলার অপচেস্টা করেছে।
আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে বিএনপি আবারো নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করবে। শুধু শিক্ষক নয় দেশের প্রতিটি সচেতন নাগরিককে আগামী দিনে একটি সুন্দর জাতি গঠনে ভুমিকা রাখতে হবে।
জিয়া পরিষদ নাটোর জেলা শাখা আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে করনীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
সোমবার সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনের জেলা সাবেক উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শিক্ষক সমিতির সভাপতি ইউসুফ আলী ও অধ্যক্ষ আল আসাদ বিন সাঈদ প্রমুখ।
অনুষ্ঠানে দুলু আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা খাতের কোন উন্নয়ন করেনি। শুধুমাত্র নিজের পছন্দের লোকজনকে গুরুত্বপূর্ন বিভিন্ন পদে বসিয়ে লুটপাট করেছে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা খাতের উন্নয়ন করা হবে। শিক্ষকদের প্রয়োজনীয় সুবিধা অসুবিধা বিবেচনা করা হবে।
দুলু আরো বলেন, দেশের শিক্ষকেরা নতুন শিক্ষার্থী, নতুন ছাত্র-ছাত্রীদেরকে আপনারা কলেজ, বিশ্ববিদ্যালয় গুলোতে এই শিক্ষাই দিবেন যে, আগামী দিনে একমাত্র বিএনপিই পারে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে। তাই যার যার অবস্থান থেকে সকলে আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, অভিযোগ দিয়ে পলাতক অভিযুক্ত রাজশাহীতে জ্বালানি তেল সরবরাহে কঠোর নজরদারি, পাচার রোধে বিজিবির জোরদার অভিযান দি জেন্টলম্যান’স কাট এর আয়োজনে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে বেসিক ব্যাংকের ফুলেল শুভেচ্ছা রামেবি ভিসি পদে অস্থিরতা: দুর্নীতির অভিযোগে অপসারণ দাবি, নতুন নিয়োগে যোগ্যতা নিয়ে প্রশ্ন ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়!