BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রায় ১০ হাত লম্বা লম্বা গলায় ফাঁস লাগানো একটি মৃত কুমিরের দেহ উদ্ধার

প্রায় ১০ হাত লম্বা লম্বা গলায় ফাঁস লাগানো একটি মৃত কুমিরের দেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে নদী থেকে গলায় ফাঁস দেওয়া মৃত কুমির উদ্ধার, তদন্ত শুরু মোংলায় নদী থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় একটি মৃত কুমিরের দেহ উদ্ধার করেছে বনবিভাগ।
রবিবার (১৯ অক্টোবর) শহরতলীর নারকেলতলা এলাকা থেকে প্রায় ১০ হাত লম্বা কুমিরটি উদ্ধার করা হয়। কুমিরটির একটি পা বিচ্ছিন্ন এবং দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
সকালে নদীতে ভেসে আসা কুমিরটি দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। এ সময় কুমিরের মৃতদেহ থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পুরো এলাকা অস্বস্তিতে পড়ে।
স্থানীয় গ্রামবাসী বিটিসি নিউজকে জানান, কুমিরটির পা বিচ্ছিন্ন ও দেহে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে কুমিরটিকে কেউ হত্যার উদ্দেশ্যে আঘাত ও গলায় ফাঁস দিয়ে পা বিচ্ছিন্ন করেছে।
সুন্দরবন এলাকায় এত বড় কুমির গলায় ফাঁস দিয়ে হত্যার ঘটনা এটাই প্রথম।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বিটিসি নিউজকে বলেন, আমরা মৃত কুমিরটির দেহ উদ্ধার করে ময়না তদন্ত করে দেহটি মাটি চাপা দিয়েছি এবং ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করেছি। কুমিরটির মৃত্যু ও গলায় ফাঁস লাগানোর কারণ খতিয়ে দেখা হচ্ছে। আঘাতের চিহ্ন এবং পা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টিও তদন্তের অংশ।
তিনি আরও জানান, এ ধরনের ঘটনা পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার জন্য উদ্বেগের। আমরা সংশ্লিষ্ট সকল দিক বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার  প্রস্তুতি নিচ্ছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, অভিযোগ দিয়ে পলাতক অভিযুক্ত রাজশাহীতে জ্বালানি তেল সরবরাহে কঠোর নজরদারি, পাচার রোধে বিজিবির জোরদার অভিযান দি জেন্টলম্যান’স কাট এর আয়োজনে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে বেসিক ব্যাংকের ফুলেল শুভেচ্ছা রামেবি ভিসি পদে অস্থিরতা: দুর্নীতির অভিযোগে অপসারণ দাবি, নতুন নিয়োগে যোগ্যতা নিয়ে প্রশ্ন ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা