BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের মরন্নোত্তর চেক বিতরণ

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের মরন্নোত্তর চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের মৃত দুই সদস্যের পরিবারের মাঝে মরনোত্তর সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে নগরের শিরোইলে সংগঠনের কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে মৃত সদস্য বাদল ঘোষ ও শহিদুল ইসলামের পরিবারকে দুই লাখ টাকার করে চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী। তিনি বাস মালিক ও শ্রমিকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

সভাপতিত্ব করেন, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল। তিনি অনুষ্ঠানে ঘোষণা দেন, আগামী বছর থেকে মরনোত্তর সহায়তা দেওয়া হবে চার লাখ টাকা করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী নগর বিএনপির সাবেক সদস্য সচিব মামুনুর রশিদ ও শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী।

এ সময় রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি সাইদুর রহমান / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ