BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন রূপে ফিরছেন পাওলি দাম

নতুন রূপে ফিরছেন পাওলি দাম

বিটিসি বিনোদন ডেস্ক: নতুন রূপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী পাওলি দাম। জি-ফাইভ বাংলার নতুন ওয়েব সিরিজ ‘গণশত্রু’-তে ‘ত্রৈলোক্য দেবী’ চরিত্রে দেখা যাবে তাকে, যা ইতোমধ্যেই দর্শকের মাঝে আলোচনায় রয়েছে।

গতকাল শনিবার প্রকাশ হয়েছে সিরিজটির ট্রেলার ও ফার্স্ট লুক। সেখানে গা ছমছমে পরিবেশে এক ভিন্ন রূপে দেখা যায় পাওলিকে। তীক্ষ্ণ চাহনি ও রহস্যময় অভিব্যক্তিতে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছেন তিনি।

পরিচালক শমীক রায়চৌধুরীর এই ক্রাইম থ্রিলার সিরিজটি তৈরি হয়েছে মোট পাঁচটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে। এর একটি গল্প ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার ‘ত্রৈলোক্য দেবী’কে ঘিরে, যিনি সমাজের অবমাননার শিকার এক ব্রাহ্মণ বিধবা থেকে খুনিতে পরিণত হন।

প্রিয়নাথ মুখার্জির লেখায় এই চরিত্রের ঐতিহাসিক উল্লেখও পাওয়া যায়।

এ সিরিজে আরও দেখা যাবে কলকাতার কুখ্যাত অপরাধীদের গল্প। হুব্বা শ্যামল, সজল বারুই, রশিদ খান ও চেন ম্যানকে ঘিরে। এসব চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, আয়ুশ দাস, সুব্রত দত্ত ও দেবপ্রিয় মুখার্জি।

গণশত্রু মুক্তি পাবে আগামী ৩১ অক্টোবর জি-ফাইভ বাংলায়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ