BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সত্যের জয় হবেই : রিয়া চক্রবর্তী

সত্যের জয় হবেই : রিয়া চক্রবর্তী

বিটিসি বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন রিয়া চক্রবর্তী। ২০২০ সালের ১৪ জুন সুশান্তের মৃত্যুতে শুরু হওয়া সমালোচনা রিয়ার ওপর দীর্ঘ সময় চাপ সৃষ্টি করেছিল।

এরপরই এক ড্রাগ মামলার জেরে রিয়াকে গ্রেপ্তার করা হয় এবং তার পাসপোর্ট ন্যারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) জব্দ করে।

পাঁচ বছর পর, বোম্বে হাইকোর্টের নির্দেশে রিয়া চক্রবর্তী আবার নিজের পাসপোর্ট হাতে পেয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্সটাগ্রামে এই খবর শেয়ার করে রিয়া লিখেন, গত ৫ বছর ধরে ধৈর্যই ছিল আমার একমাত্র পাসপোর্ট। অসংখ্য লড়াই। অনন্ত আশা। আজ, আমি আবার আমার পাসপোর্ট ধরতে পারছি।

প্রস্তুত আমার দ্বিতীয় চ্যাপ্টারের জন্য! সত্যের জয় হবেই।

নেটিজেনরা এই পোস্টে রিয়াকে অভিনন্দন জানিয়েছেন এবং তার দীর্ঘ সংগ্রামকে সম্মান জানিয়েছেন।

এক মন্তব্যে লেখা হয়েছে, এই পাসপোর্ট শুধুই স্ট্যাম্প নয়, এটি বহন করছে তার বাঁচার গল্প। দীর্ঘ পাঁচ বছরের পর একটি গর্বিত ও আবেগঘন বিজয়।

রিয়া সুশান্তের প্রসঙ্গে মন্তব্য করে বলেন, মানুষ বলেছিল, সে তোমার জন্য মারা গেছে। আমি সবসময় জানতাম আমি কিছুই করিনি। কিন্তু পরিষ্কার সিদ্ধান্ত এলেও আমি সুখী হতে পারিনি। আমি শুধু আমার পিতামাতার এবং তাদের সুনামের জন্য খুশি ছিলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ