BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দলের বেশিরভাগ খেলোয়াড় মদ্যপান করে না : ম্যাককালাম

দলের বেশিরভাগ খেলোয়াড় মদ্যপান করে না : ম্যাককালাম

বিটিসি স্পোর্টস ডেস্ক: কোন ধরনের প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। ভরাডুবির পর ইংলিশ ক্রিকেটার এবং কোচ ব্রেন্ডন ম্যাককালাম নিয়ে তুমুল আলোচনা ‍শুরু হয়েছে।

এতে খেলোয়াড়দের ব্যর্থতা এবং মাঠের বাইরের আচরণ নিয়ে প্রশ্নের মুখের পড়তে হয়েছে অনেককে। এর মধ্যে নাইট ক্লাবের ঘটনায় হ্যারি ব্রুকের জরিমানার বিতর্ক আরও উসকে দিয়েছে। সেই সাথে অধিনায়ক বেন স্টোকসের অধিনায়কত্ব নিয়েও উঠেছে প্রশ্ন।

এমন বির্তকের মধ্যে খেলোয়াড়দের পক্ষে সাফাই গেয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। তিনি দাবি করেছেন, দলের অনেক খেলোয়াড়ই নিয়মিত মদ্যপান করেন না। তিনি বলেন, সত্যি বলতে আমাদের অর্ধেক খেলোয়াড়ই মদ্যপান করে না। তারা হয়তো মাঝেমধ্যে এক-দু’টি বিয়ার খায়। আমার মনে হয় জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এমনটাই করে।

তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যবস্থাপনা পরিচালক রব কি জানান, মদপানের অভিযোগ নিয়ে দলের ভেতরে তদন্ত করা হবে। কাকতালীয়ভাবে, আলোচিত এই ঘটনার ঠিক পরেই মেলবোর্নে অনুষ্ঠিত চতুর্থ টেস্টে সিরিজে একমাত্র জয় পায় ইংল্যান্ড। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ যত্রতত্র টিকিট কাউন্টার থাকবে না : সড়কমন্ত্রী নারীদের কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি বাড়ানোর আহবান মন্ত্রীর