BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

২২ বছর পর সেমিফাইনালে হাকিমির মরক্কো

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, ২২ বছর পর সেমিতে উঠে মরক্কো কোচ

বিটিসি স্পোর্টস ডেস্ক: আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ ব্যবধানে হারিয়ে ২২ বছর পর টুর্নামেন্টটির সেমিফাইনালে উঠেছে স্বাগতিক মরক্কো।

প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে শুক্রবার রাতে শুরু থেকেই ক্যামেরুনের রক্ষণে চাপ সৃষ্টি করে মরক্কো। দ্রুতই আসে সেই চাপের ফল।

ম্যাচের ২৬ মিনিটে।

আশরাফ হাকিমির নেওয়া কর্নারে আইউব এল কাবি হেড করে বল বাড়িয়ে দেন বক্সের ভেতরে। সুযোগ হাতছাড়া করেননি ব্রাহিম দিয়াজ। কাছ থেকে বল জালে পাঠিয়ে মরক্কোকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। চলতি আসরে টানা পাঁচ ম্যাচে গোল করলেন দিয়াজ।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে ক্যামেরুন। তবে মাঝমাঠে নিয়ন্ত্রণ হারানোয় খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা। প্রথমার্ধের বাকি সময়ে মরক্কোই বেশি আক্রমণ শানায়, যদিও ব্যবধান আর বাড়াতে পারেনি।

বিরতির পর বলের দখল বাড়ালেও মরক্কোর রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় ক্যামেরুন।

উল্টো মরক্কোর হয়ে ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইল সাইবারি। আবদে সামাদ এজ্জালজৌলির সেট-পিস থেকে পাওয়া বলে নিয়ন্ত্রণ নিয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। টুর্নামেন্টে এটি তার প্রথম গোল।

শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে মরক্কো। গ্যালারি ভর্তি সমর্থকদের উল্লাসের মধ্য দিয়ে জয় নিশ্চিত করে অ্যাটলাস লায়ন্সরা।

২০০৪ সালের পর এবারই প্রথম আফ্রিকা কাপের সেমিফাইনালে উঠল মরক্কো। শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে আলজেরিয়া অথবা নাইজেরিয়া। ১৯৭৬ সালের পর প্রথম শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখল স্বাগতিকরা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ যত্রতত্র টিকিট কাউন্টার থাকবে না : সড়কমন্ত্রী নারীদের কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি বাড়ানোর আহবান মন্ত্রীর বাংলা নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসি বাসের ভাড়াও নির্ধারণ করা হবে : সড়কমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে