BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রেক্সহ‍্যামের হলিউডি-রূপকথায় নতুন অধ‍্যায়

রেক্সহ‍্যামের হলিউডি-রূপকথায় নতুন অধ‍্যায়

বিটিসি স্পোর্টস ডেস্ক: এফএ কাপের তৃতীয় রাউন্ডে চমক দেখিয়েছে দ্বিতীয় স্তরের দল রেক্সহ‍্যাম। টাইব্রেকারে তারা বিদায় করে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল নটিংহ‍্যাম ফরেস্টকে।

৩-৩ ব‍্যবধানে ম‍্যাচ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব‍্যবধানের জয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছে রেক্সহ‍্যাম। ২৬ বছরের মধ‍্যে এফএ কাপে তারা হারিয়েছে ইংল্যান্ডের শীর্ষ লিগের কোনো দলকে।

নটিংহ‍্যামের হয়ে ওমারি হাচিনসনের নেওয়া পঞ্চম শট ঠেকিয়ে রেক্সহ‍্যামের জয় নিশ্চিত করেন গোলরক্ষক আর্থার ওকোনকোয়া।

“শেষ পর্যন্ত জিততে পারা চমৎকার ব‍্যাপার। আমাদের এই মুহূর্তটা উপভোগ করতে হবে।”

একই মত রেক্সহ‍্যাম কোচ ফিল পার্কিসনের।

“দুই দলেই অনেকে ক্লান্ত ছিল। বড়দিনের ভীষণ ব‍্যস্ত সূচির পর এমন চমৎকার ম‍্যাচ উপহার দেওয়ার কৃতিত্ব দুই দলেরই।”

হলিউডের দুই অভিনেতা রায়ান রেইনোল্ডস ও রব ম‍্যাকএলহেনি মালিকানা কিনে নেওয়ার পর মাত্র তিন মৌসুমের মধ‍্যে নন-লিগ ফুটবল থেকে দ্বিতীয় স্তরে উঠে এসেছে রেক্সহ‍্যাম। তাদের রূপকথার নতুন অধ‍্যায়ের বিপরীত প্রান্তে থাকা নটিংহ‍্যাম কোচ ফুঁসছেন ক্ষোভে।

“প্রথমার্ধ ছিল পুরোপুরি অগ্রহণযোগ‍্য। আমি সেটা খেলোয়াড়দের বলেছি। নির্দিষ্ট কেউ কেউ সেটা অবশ‍্যই জানে। তাদের আত্ম-সমালোচনা করতে হবে।”

“দ্বিতীয়ার্ধে যারা মাঠে নেমেছে, তাদের কৃতিত্ব পাওনা। তখন আমাদের প্রিমিয়ার লিগের একটি দল বলে মনে হয়েছে।” #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সিংড়ায় অবৈধ তেল বিক্রি লরির ম্যানেজারকে জরিমানা আদমদীঘিতে ট্রাক ধাক্কায় শিশুকণ্যা নিহত তেল মজুত রেখে না দেয়ায় আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল স্মরিকলিপি প্রদান: রাজশাহীর বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবি রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, অভিযোগ দিয়ে পলাতক অভিযুক্ত রাজশাহীতে জ্বালানি তেল সরবরাহে কঠোর নজরদারি, পাচার রোধে বিজিবির জোরদার অভিযান