BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

‘আমরা আমেরিকান হতে চাই না’: গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলোর স্পষ্ট বার্তা

‘আমরা আমেরিকান হতে চাই না’: গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলোর স্পষ্ট বার্তা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ‘আমরা আমেরিকান হতে চাই না’- এভাবেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে খনিজ সম্পদসমৃদ্ধ ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড রাজনৈতিক দলগুলো। খবর এএফপি’র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটিকে আবারও দখলে নেওয়ার ইঙ্গিত দেওয়ার পর সেখানকার রাজনৈতিক দলগুলো এ প্রতিক্রিয়া জানায়।

শুক্রবার রাতে গ্রিনল্যান্ডের পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী পাঁচটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা আমেরিকান হতে চাই না, আমরা ডেনিশও হতে চাই না, আমরা গ্রিনল্যান্ডার হতে চাই।’

তারা আরও বলেন, ‘গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কী হবে, তা নির্ধারণ করার অধিকার একমাত্র গ্রিনল্যান্ডবাসীরই।’

গ্রিনল্যান্ড দীর্ঘদিন ধরে ডেনমার্কের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে এর বিপুল খনিজসম্পদ ও কৌশলগত অবস্থানের কারণে আন্তর্জাতিক আগ্রহ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার গ্রিনল্যান্ডকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দেওয়ায় দ্বীপটির রাজনৈতিক মহলে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

রাজনৈতিক নেতাদের এই ঐক্যবদ্ধ অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে বহিরাগত কোনো শক্তির চাপ বা হস্তক্ষেপ গ্রিনল্যান্ডবাসী মেনে নেবে না এবং তাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে তারা নিজেরাই ধরে রাখতে চায়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ও হাইফা এলাকায় ইরানের হামলা ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ‘পূর্ণাঙ্গ বিজয়ের আগ পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর ইসরায়েলে আরও কঠোর হামলা চালানোর হুমকি ইরানের যুদ্ধ শুরুর পর ইরানি হামলায় ইসরায়েলে আহত-৪,৮২৯ যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৬ ‘অর্থনৈতিক ধকল আর সইতে পারছেন না ট্রাম্প’ কলম্বিয়ায় ১২১ সেনা নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত-৩৩ ইসরায়েলকে ‘ফিলিস্তিনিদের নিপীড়নের লাইসেন্স দেওয়া হয়েছে’: ফ্রানচেসকা আলবানিজ