BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ত্রোসারের গোলে শীর্ষে ফিরল আর্সেনাল

ত্রোসারের গোলে শীর্ষে ফিরল আর্সেনাল

বিটিসি স্পোর্টস ডেস্ক: ম্যাচ জুড়ে বল দখল আর আক্রমণে আধিপত্য করলেও ফিনিশিংয়ে ব্যর্থতা বেশ ভোগাল আর্সেনালকে। লেয়ান্দ্রো ত্রোসার গোলে তিন পয়েন্ট অবশ্য ঠিকই পেল তারা, ফিরল লিগ টেবিলের শীর্ষে।

ফুলহ্যামের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন ত্রোসার।

আট ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে আর্সেনালের পয়েন্ট হলো ১৯। দিনের শুরুতে এভারটনকে হারিয়ে শীর্ষে ওঠা ম্যানচেস্টার সিটি নেমে গেল দুইয়ে, ১৬ পয়েন্ট নিয়ে। এই দুই দলের চেয়ে এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শিরোপাধারী লিভারপুল।

প্রথমার্ধে কেবল একটি শট লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। ৩৭তম মিনিটে ভিক্তর ইয়োকেরেশের সেই প্রচেষ্টা ঠেকিয়ে দেন ফুলহ্যাম গোলরক্ষক।

৫৮তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোলটি। বুকায়ো সাকার কর্নারে গাব্রিয়েল মাগালিয়াইসের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান ত্রোসার।

নির্ধারিত ৯০ মিনিটে আর কেবল একটি প্রচেষ্টা লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। যোগ করা সময়ে ইয়োকেরেশ ও গাব্রিয়েল মার্তিনেল্লির শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি স্বাগতিক গোলরক্ষক।

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ