BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার-১

রাজশাহীতে পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার-১

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে রাজপাড়া থানা পুলিশের অভিযানে এবং দামকুড়া থানার সহযোগিতায় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ সিজানুর ইসলাম (২৫)। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন শ্রীরামপুর গ্রামের মৃত রাজু আহমেদের ছেলে।

ভুক্তভোগী মোঃ রামীম ইমতিয়াজ কাব্য (১৮), পিতা: মোঃ রনি। তিনি স্থায়ীভাবে মতিহার থানাধীন তালাইমারী এলাকার বাসিন্দা হলেও বর্তমানে বোয়ালিয়া থানাধীন সুলতানাবাদ এলাকায় বসবাস করেন। তিনি গত ২ ডিসেম্বর ২০২৬ খ্রি. তারিখ সন্ধ্যা ৬টার দিকে রাজপাড়া থানাধীন শ্রীরামপুর টি-বাঁধের মেইন গেটের পূর্ব পাশের একটি সরু গলিতে তার ব্যবহৃত নীল রঙের পুরাতন অ্যাপাচি RTR ১৬০ সিসি মোটরসাইকেলটি রেখে টি-বাঁধ এলাকায় ঘোরাফেরা করতে যান। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফিরে এসে তিনি দেখতে পান, ঘটনাস্থলে রাখা মোটরসাইকেলটি নেই। ধারণা করা হয়, অজ্ঞাতনামা চোর বা চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর মোটরসাইকেলটির সন্ধান না পেয়ে ভুক্তভোগীর পিতা মোঃ রনি রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে রাজপাড়া থানা পুলিশ চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে অভিযান শুরু করে।

অভিযানের ধারাবাহিকতায় আজ ৮ জানুয়ারি ২০২৬ খ্রি. দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দামকুড়া থানার সহযোগিতায় রাজপাড়া থানা পুলিশ উক্ত চোরাই মোটরসাইকেলসহ মোঃ সিজানুর ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান