BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশের স্বস্তির নাম তারেক রহমান – দুলু

বাংলাদেশের স্বস্তির নাম তারেক রহমান – দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা নাটোর–-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বস্তির নাম তারেক রহমান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমাকে দেশের মানুষ তার পিতা-মাতার মতোই তাকে আপন করে গ্রহণ করে নিয়েছে। তিনি দেশে আসার পর গত ১০দিনেই দেশের পরিস্থিতি পালটে গেছে। দেশের মানুষকে তিনি ভালোবেসে আপন করে নিয়েছেন। সকল শ্রেণী পেশার মানুষ দলমতের উর্দ্ধে উঠে তার কাছে ছুটে যাচ্ছে। তারেক জিয়াকে কাছে পেয়ে দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে হারানোর শোক সামলে উঠার চেষ্ঠা করছে।

দুলু বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আপসহীন ও সাহসী ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বারবার নতুন প্রেরণা পেয়েছে। তার দৃঢ় ও ত্যাগী নেতৃত্ব জাতিকে বারবার মুক্তির পথে অনুপ্রাণিত করেছে।

দুলু বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন দেশের সাধারণ মানুষের জন্য এক অভিভাবকের প্রতিচ্ছবি।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বৃহস্পতিবার বিকেলে নাটোর সদরের হালসা বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা য্বুদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, নাটোর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন, সদর থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মো: ইব্রাহীম হোসেন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

অনুষ্ঠানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া পরিচালনা করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান