BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

তিন শতাধিক আইফোন-বিদেশি মদ ও নগদ অর্থসহ ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

তিন শতাধিক আইফোন-বিদেশি মদ ও নগদ অর্থসহ ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

ক্রাইম (ঢাকা) রিপোর্টার: রাজধানীর উত্তরা ও খিলক্ষেত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, বিপুল পরিমাণ খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তান জিয়ান, উ জুন ও ডং হংওয়েই।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ডিবির মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে প্রথমে তান জিয়ানকে ৫৮টি আইফোনসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-১ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে উ জুন ও ডং হংওয়েইকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে আরও ৩৩৬টি আইফোনসহ আইফোনের প্রচুর খুচরা যন্ত্রাংশ, নগদ ২৬ হাজার টাকা এবং আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

ডিসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি বিভিন্ন উপায়ে নামি ব্র্যান্ডের মোবাইল ফোনের খুচরা যন্ত্রাংশ বাংলাদেশে নিয়ে আসত। সেগুলো পরে সংযোজন করে স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করত। এই অবৈধ ব্যবসার সঙ্গে স্থানীয় কিছু অসাধু মোবাইল ব্যবসায়ীও জড়িত বলে প্রমাণ পেয়েছে পুলিশ।

ডিবি জানিয়েছে, জড়িত সেই স্থানীয় ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে। গ্রেপ্তার তিন বিদেশি নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (ঢাকা) রিপোর্টার মো: রুহুল আমীন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের ম‍্যাচ মেক্সিকোয় খেলতে চায় ইরান আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ জলঢাকায় জার্নালিষ্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত : গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ টাঙ্গাইলে পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী