BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জের বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন বেলায়েত হোসেন বুলাল 

বকশীগঞ্জের বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন বেলায়েত হোসেন বুলাল 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে বেলায়েত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি তাকে এই দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি একই ইউনিয়নের বিএনপির সিনিয়র সহসভাপতি পদে দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বগারচর ইউনিয়নের রামরামপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী বেলায়েত হোসেন বুলাল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে জড়িত রয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিপিড়ীত দলীয় নেতা কর্মীদের পাশে ছিলেন তিনি। দলের দুর্দিনেও পিছপা হননি তিনি। নানা প্রতিকূল পরিবেশেও নেতা কর্মীদের সহযোগিতা করে গেছেন বিএনপির এই নেতা।

গত বছর বগারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হেলাল আমেরিকা চলে গেলে দলের নেতৃত্বে শুন্যতা তৈরি হয়। তবুও তিনি দলের পক্ষে কাজ করে গেছেন।

এর পর গত ৪ জানুয়ারি মৌখিক ভাবে বেলায়েত হোসেন বুলালকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব পাওয়ার পর বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি। আগামিতে বিএনপিকে আরও গতিশীল করতে আমি কাজ করে যাবো। আগামি ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনের বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করতে মাঠে কাজ করছি। সবাইকে নিয়ে বিজয়ের ফসল বিএনপির ঘরে তুলব।

এব্যাপারে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স জানান, সভাপতির অবর্তমানে বগারচর ইউনিয়নে বেলায়েত হোসেন বুলালকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয় : ট্রাম্প লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলের স্থল সেনা বেইজিং সফরের আগে হরমুজ প্রণালি ইস্যুতে চীনের কাছে ট্রাম্পের শর্ত ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পে গোপনে অর্থায়ন করেছিল জার্মানি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের আহ্বান ফ্রান্সের বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু সাংবাদিক উন্নয়ন পরিষদের (JDC) সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে হাল ধরে একটি দরিদ্র পীড়িত বাংলাদেশকে কৃষি স্বনির্ভর দেশে পরিনত করেছিলেন : বাগরেহাটে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার