BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঐতিহ্যবাহী বেলকুচি প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঐতিহ্যবাহী বেলকুচি প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী বেলকুচি প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারী) বেলকুচি প্রেসক্লাবে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।

জাতীয় ও বেলকুচি প্রেসক্লাবের পতাকা উত্তোলণ করা হয়, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া শেষে কেক কর্তন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আজকের এই আয়োজন শুধু একদিনের নয়, এটাকেই পুনর্ব্যক্ত করে আগামী একটি বছর আমরা আবার ভালোভাবে চলতে পারি সেই লক্ষ্যেই আমাদেরকে চলতে হবে। সাংবাদিকরা হলো জাতির দর্পণ, সমাজের বিভিন্ন সমস্যাগুলো আমরা সাংবাদিকদের মাধ্যমেই জানতে পারি। পরবর্তীতে সেগুলো সমস্যার সমাধানের উদ্যোগ নেই।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যমুনা টেলিভিশনের চিপ নিউজ এডিটর তৌহিদ মাহমুদ, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ ফরিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা প্রকল্প কর্মকর্তা হেলাল উদ্দিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের প্রতিনিধি শাহবাজ খাঁন সানি, আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ও স্থানীয় সমাজসেবকগণ প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের পাল্টা জবাবে ১৩ মার্কিন সেনা নিহত, আহত-২০০ বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয় : ট্রাম্প লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলের স্থল সেনা বেইজিং সফরের আগে হরমুজ প্রণালি ইস্যুতে চীনের কাছে ট্রাম্পের শর্ত ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পে গোপনে অর্থায়ন করেছিল জার্মানি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের আহ্বান ফ্রান্সের বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু সাংবাদিক উন্নয়ন পরিষদের (JDC) সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে হাল ধরে একটি দরিদ্র পীড়িত বাংলাদেশকে কৃষি স্বনির্ভর দেশে পরিনত করেছিলেন : বাগরেহাটে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম