BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে ঝোপঝাড়ে মিললো ১১টি এয়ারগান, নাশকতার সন্দেহ র‌্যাবের

শ্রীমঙ্গলে ঝোপঝাড়ে মিললো ১১টি এয়ারগান, নাশকতার সন্দেহ র‌্যাবের

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নাশকতামূলক কাজের জন্য এসব এয়ারগান রাখা হয়েছিল বলে ধারণা করছে র‌্যাব।

সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা এলাকায় অভিযান চালিয়ে এসব এয়ারগান উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, লচনা এলাকায় চা-কন্যা ভাস্কর্যের উত্তর পাশে ঝোপঝাড়ে থাকা দুটি প্লাস্টিকের বস্তা থেকে এয়ারগানগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া এয়ারগান নাশকতামূলক কাজে ব্যবহৃত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য উদ্ধারকৃত এয়ারগানগুলো শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৯।

র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, নাশকতার উদ্দেশ্যে এসব এয়ারগান রাখা হয়েছিল বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া এয়ারগানগুলো থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মৌলভীবাজার প্রতিনিধি মো. সাহেব আলী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক রিটনকে অভিনন্দন ভূমিমন্ত্রী মিনুর রাসিকের প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা : সড়কমন্ত্রী গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা থাকছে না : সেতুমন্ত্রী ইরান যুদ্ধে অংশ নিতে ২,৫০০ সেনাসহ ‘উভচর’ যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান : ইরানি সেনাপ্রধান বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ১২ চিকিৎসাকর্মী নিহত ইরান-হিজবুল্লাহর হামলার আতঙ্কে মানসিক রোগী বাড়ছে ইসরায়েলে