BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ নারীসহ নিহত-১৫

ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ নারীসহ নিহত-১৫

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই নারী।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৮টার কিছু আগে রাতের আঁধারে ভ্রমণের সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ। শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি বিপরীত লেনে ঢুকে পড়ে। এরপর এটি সড়কের পাশে পড়ে থাকা পাথরে ধাক্কা খেয়ে একটি বালুর বাঁধে গিয়ে আঘাত করে এবং উল্টে যায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

পুলিশের প্রাপ্ত তালিকা অনুযায়ী, বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে ১১ জন নারী ও ৪ জন পুরুষ। আহতদের সঠিক সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় চালক হালকা আঘাত পেয়েছেন। পুলিশের ধারণা, দুর্ঘটনার সময় যাত্রীদের কয়েকজন হয়তো সিটবেল্ট না বেঁধেই বসে ছিলেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ