BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সেরি আর চূড়ায় আবার বদল, ইন্টারকে নামিয়ে শীর্ষে এসি মিলান

সেরি আর চূড়ায় আবার বদল, ইন্টারকে নামিয়ে শীর্ষে এসি মিলান

বিটিসি স্পোর্টস ডেস্ক: সেরি আর ত্রিমুখী শিরোপা লড়াই বারবার দিক বদলাচ্ছে। প্রতি রাউন্ডেই কয়েক দফায় এর শীর্ষস্থানে আসছে পরিবর্তন। সবশেষ যেমন কাইয়ারিকে হারিয়ে চূড়ায় উঠেছে এসি মিলান।

নতুন বছরে লিগে প্রথম ম্যাচে শুক্রবার রাতে ১-০ গোলে জিতেছে এসি মিলান।

মিলানের এদিনের পারফরম্যান্স অবশ্য তাদের সেরা রূপের ধারেকাছেও ছিল না। তবে কঠিন যাত্রায় দলকে দ্বিতীয়ার্ধে আনন্দে ভাসান রাফায়েল লেয়াও। ডি-বক্সে ডান দিক থেকে সতীর্থের পাস ফাঁকায় পেয়ে, জোরাল শটে ব্যবধান গড়ে দেন পর্তুগিজ ফরোয়ার্ড।

ক্রেমোনেসের বিপক্ষে ঘরের মাঠে হেরে আসর শুরুর পর, লিগে আর হারেনি মিলান। সেরি আয় এই নিয়ে টানা ১৬ ম্যাচ অপরাজিত রইল দলটি।

১৭ ম্যাচে ১১ জয় ও পাঁচ ড্রয়ে এসি মিলানের পয়েন্ট হলো ৩৮।

এক ম্যাচ করে কম খেলে ইন্টার মিলান ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আর নাপোলি ৩৪ পয়েন্ট নিয়ে তিনে আছে।

রোববার বোলোনিয়াকে হারাতে পারলে ফের শীর্ষে ফিরবে ইন্টার মিলান। আর নাপোলি খেলবে লাৎসিওর বিপক্ষে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বেইজিং সফরের আগে হরমুজ প্রণালি ইস্যুতে চীনের কাছে ট্রাম্পের শর্ত ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পে গোপনে অর্থায়ন করেছিল জার্মানি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের আহ্বান ফ্রান্সের বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু সাংবাদিক উন্নয়ন পরিষদের (JDC) সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে হাল ধরে একটি দরিদ্র পীড়িত বাংলাদেশকে কৃষি স্বনির্ভর দেশে পরিনত করেছিলেন : বাগরেহাটে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী