BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাশিয়ার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত-৩

রাশিয়ার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত-৩
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে তিন জন নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) বিস্ফোরণের কারণ উল্লেখ না করে আঞ্চলিক গভর্নর এ তথ্য জানিয়েছেন।
রাশিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, বাশকোর্তোস্তান অঞ্চলের স্টারলিটামাকে অবস্থিত অ্যাভানগার্ড কারখানাটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের জন্য অস্ত্র ও গোলাবারুদ তৈরি করে।
এক মাস আগে একই অঞ্চলে একটি প্রধান তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেনীয় ড্রোন হামলা চালানো হয়েছিল।
বাশকোর্তোস্তানের গভর্নর রাদি খাবিরভ টেলিগ্রামে বলেছেন, রাসায়নিক কারখানায় বেশ ভয়াবহ বিস্ফোরণে একটি ভবন ধ্বংস হয়ে গেছে। সেখানে থাকা তিন জন নারী নিহত হয়েছেন।
তিনি বলেছেন, বিস্ফোরণে আরও পাঁচ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেবি ভিসি পদে অস্থিরতা: দুর্নীতির অভিযোগে অপসারণ দাবি, নতুন নিয়োগে যোগ্যতা নিয়ে প্রশ্ন ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান