BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গুণগত মান বজায় রেখে তথ্য কমপ্লেক্সের কাজ শেষের তাগিদ সচিবের

গুণগত মান বজায় রেখে তথ্য কমপ্লেক্সের কাজ শেষের তাগিদ সচিবের

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: গুণগত মান বজায় রেখে দ্রুত সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। একই সঙ্গে তিনি প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থের সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সিলেট মহানগরীর টিলাগড়ে নির্মাণাধীন এই প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন।

গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. আবদুল জলিল সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্পের আওতায় ১৬ কোটি ৬৭ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে এই কমপ্লেক্সটি নির্মিত হচ্ছে।

পরিদর্শনকালে তথ্য সচিব নির্মাণকাজে সর্বোচ্চ মানসম্পন্ন উপকরণ ব্যবহারের নির্দেশ দেন। তিনি বলেন, “রাষ্ট্রের পক্ষে বারবার এই ধরনের ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই প্রতিটি অর্থের যথাযথ, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে ব্যয় নিশ্চিত করতে হবে।” সিলেট অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় ভবন নির্মাণে ‘সিসমিক ডিজাইন’ (Seismic Design) যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

আধুনিক তথ্য কমপ্লেক্স পরিদর্শনের পাশাপাশি তথ্য সচিব টিলাগড়ে অবস্থিত বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র আধুনিকায়ন এবং ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন প্রকল্পের অগ্রগতিও ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তথ্য সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন— তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. আবদুল জলিল, যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ ও মাহফুজা আখতার এবং প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয় : ট্রাম্প লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলের স্থল সেনা বেইজিং সফরের আগে হরমুজ প্রণালি ইস্যুতে চীনের কাছে ট্রাম্পের শর্ত ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পে গোপনে অর্থায়ন করেছিল জার্মানি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের আহ্বান ফ্রান্সের বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু সাংবাদিক উন্নয়ন পরিষদের (JDC) সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে হাল ধরে একটি দরিদ্র পীড়িত বাংলাদেশকে কৃষি স্বনির্ভর দেশে পরিনত করেছিলেন : বাগরেহাটে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার