BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দাদা-দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান

দাদা-দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান

ঢাকা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তার দাদা ও দাদির কবর জিয়ারত করেছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টার পর তিনি রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জাইমা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন, তার চাচি প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। কবর জিয়ারতের সময় জাইমা রহমানকে দাদা-দাদির সমাধির পাশে দোয়া করতে দেখা যায়।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. লিটন চৌধুরী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের ৪ দেশে ইরানের নতুন হামলা নেতানিয়াহুর ‘সন্ত্রাস’ বিশ্বশান্তির জন্য চরম হুমকি : এরদোয়ান হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ ইরানে হামলায় মার্কিন বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো যুক্তরাজ্য মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতে জনসমুদ্র, বিশ্বশান্তি কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত যমুনায় মানুষের ঢল, সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী