BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী

দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী

বগুড়া প্রতিনিধি: দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করেছে বগুড়া। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তিনি বগুড়ার সন্তান হলেও আজ সারা দেশের মানুষের দায়িত্ব তার কাঁধে। তিনি বলেন, “আমি বগুড়ার সন্তান কিন্তু সারা দেশের মানুষ আজ আমাকে দায়িত্ব দিয়েছে। দেশের মানুষকে যাতে বগুড়ার মানুষের মতো সুখী করতে পারি, তাদের সমস্যাগুলো কম বেশি সমাধান করতে পারি সেই দোয়া চাই।”

তিনি আরও বলেন, বগুড়া শহরকে একটি মডেল টাউন হিসেবে গড়ে তুলতে হলে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় এই উদ্যোগকে তিনি বগুড়াবাসীর জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

এর আগে একই অনুষ্ঠানে বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সেখানে তিনি বলেন, অতীতে আইনের অপব্যবহার করে মানুষকে হয়রানি করা হয়েছে। তাই দেশে শুধু আইনের শাসন প্রতিষ্ঠাই নয়, ন্যায়বিচার নিশ্চিত করাও জরুরি।

প্রধানমন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে দেশের সব আদালতে ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হবে। এই সিস্টেমে দ্রুত বিচার কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত