BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার

৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবফ দাবি করেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৭০ লাখ ইরানি নাগরিক স্বেচ্ছায় সামরিক সেবায় অংশগ্রহণের জন্য নাম লিখিয়েছেন।

স্পিকার গালিবফ বলেন, ‘একটি শক্তিশালী জাতীয় আন্দোলন’-এর ফলে লাখ লাখ ইরানি অস্ত্র হাতে তুলে নিতে ও জাতির প্রতিরক্ষায় দাঁড়াতে প্রস্তুত বলে ঘোষণা করেছেন।

প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে গালিবফ বলেন, ‘আমরা আগেও এটা করেছি এবং আবারও করতে প্রস্তুত। তোমরা আমাদের ঘরে এলে পুরো পরিবারের মুখোমুখি হবে। এগিয়ে এসো।’

এদিকে, ইরানের ভেতরে বিভিন্ন কৌশলগত অবস্থানে হামলা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কারাজ শহরের বাসিন্দারা জানিয়েছেন, মার্কিন ও ইসরায়েলি হামলায় শহরটি ‘কঠোরভাবে ক্ষতিগ্রস্ত’ হচ্ছে।

বুধবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহগুলোতে ইরানের ওপর ‘অত্যন্ত কঠোর’ আঘাত হানবে। তিনি আরও দাবি করেন, যুদ্ধের উদ্দেশ্যগুলো শিগগিরই পূরণ করা হবে।

এর জবাবে ইরান এই হামলাগুলোকে ‘তুচ্ছ’ বলে অভিহিত করেছে। তবে একই সঙ্গে তারা ‘ব্যাপকতর’ ও ‘চূর্ণকারী’ প্রতিশোধ নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক