BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক

৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক

যশোর প্রতিনিধি: ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ডায়মন্ড ও বিদেশি মুদ্রাসহ সুজাউদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে যশোরের বিজিবি।

বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে যশোর বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে।

বিকেলে যশোর ঝুমঝুমপুরস্থ বিজিবি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এত তথ্য নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল যশোর বেনাপোল সড়কের নতুনহাট বাজারে অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে মহাসড়কের উপর থেকে সুজাউদ্দিন কে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৫৫.৬৭ গ্রাম ওজনের বেশ কিছু ডায়মন্ড ও বাংলাদেশের ৫হাজর ৫শ’ ৩০ টাকা, ৫ হাজার ৮শ’ ৮০ভারতীয় রুপি, ৫শ’৫০ ইউএস ডলার, ২শ’ থাই বাথ, একটি মোবাইল ও একটি ঘড়ি। আর মোট বাজার মূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।

সুজাউদ্দিন ডায়মন্ডগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে যশোর হয়ে নিয়ে যাচ্ছিল। সে এরমধ্যে বেশ কয়েকবার বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া সফর করেছে।

আটক সুজাউদ্দিনের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ, উদ্ধার ডায়মন্ড ও বিদেশি অর্থ ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক