BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মিছিল ও স্মারকলিপি প্রদান

৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মিছিল ও স্মারকলিপি প্রদান


বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচনের আগে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আদেশ জারি এবং সেই আদেশের ওপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার সকালে শহরের বড় ইন্দারা মোড় থেকে একটি মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কাছে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবু বকর, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা নায়েবে আমির অধ্যাপক মোখলেসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে ঘোষিত পাঁচ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

স্মারকলিপিতে দেয়া ৫টি দাবি হচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন। জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

জেলা আমীর মাওলানা আবু জার গিফারী বলেন, “জুলাই জাতীয় সনদ জাতির মুক্তির সনদ। এই সনদের বাস্তবায়ন ছাড়া সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনকে আইনি ভিত্তি না দিলে তা ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা হবে।”

নেতারা আরও বলেন, জনগণ এখন পরিবর্তনের পথে ঐক্যবদ্ধ। তাই নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়নই হবে জনগণের প্রত্যাশা পূরণের প্রথম ধাপ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ