BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৫০০ বছরে এই প্রথম, পোপের সঙ্গে প্রকাশ্যে প্রার্থনা করলেন ব্রিটেনের রাজা

৫০০ বছরে এই প্রথম, পোপের সঙ্গে প্রকাশ্যে প্রার্থনা করলেন ব্রিটেনের রাজা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ৫০০ বছরে এই প্রথমবারের মতো কোনো পোপের সঙ্গে প্রকাশ্যে প্রার্থনা করলেন ব্রিটেনের রাজা। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন রাজা তৃতীয় চার্লস ফিলিপ আর্থার জর্জ মাউন্টব্যাটেন উইন্ডসর।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভ্যাটিকানে পোপ চতুর্দশ লিওর সঙ্গে সাক্ষাতের পর রাজা চার্লস তার সঙ্গে প্রকাশ্যে প্রার্থনায় অংশ নেন।

১৫৩৪ সালে ব্রিটিশ রাজা অষ্টম হেনরি রোমান ক্যাথলিক চার্চের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এটাই প্রথমবারের মতো কোনো ব্রিটিশ রাজার পোপের সঙ্গে প্রকাশ্যে প্রার্থনায় অংশগ্রহণের ঘটনা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৭৬ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস গতকাল বুধবার তার স্ত্রী রাণী ক্যামিলাকে সঙ্গে নিয়ে রোমে পৌঁছান। বৃহস্পতিবার তিনি ভ্যাটিকানে পোপ চতুর্দশ লিওর সঙ্গে সাক্ষাৎ করেন। পাঁচ শতাব্দীর মধ্যে এই সাক্ষাৎ ও যৌথ প্রার্থনা এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

বাকিংহাম প্যালেস রাজা চার্লসের এই সফরকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেছে।

গত মে মাসে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর মার্কিন বংশোদ্ভূত লিও পোপ হিসেবে ক্যাথলিকদের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার সঙ্গে কোনো ব্রিটিশ রাজার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

বিবিসির খবরে আরও বলা হয়, স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে রাজপরিবারের সদস্যরা ভ্যাটিকানের অ্যাপোস্টলিক প্রাসাদে পৌঁছান। সেখানে পোপ লিওর সঙ্গে রাজা ও রাণির একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুপুরে তারা সিস্টিন চ্যাপেলে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। ওই অনুষ্ঠানে প্রার্থনা পরিচালনা করেন পোপ লিও এবং ব্রিটেনের ইয়র্ক শহরের আর্চবিশপ।

ব্রিটেন ও ভ্যাটিকানের দীর্ঘ পাঁচ শতাব্দী পর এই ঐতিহাসিক পুনর্মিলনকে দুই দেশের মধ্যকার সম্পর্কের এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দলীয় প্রভাবমুক্ত, জনবান্ধব পুলিশ গড়ে তোলার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শোক ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অপরাধীর মনে ভয় আর নিরপরাধ ব্যক্তির মনে প্রশান্তি জাগাতে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক গভীর রাতে বাঘাবাড়ী অয়েল ডিপোতে জ্বালানিমন্ত্রী কেন্দুয়ায় অবৈধভাবে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড সীতাকুণ্ডে খামারে অগ্নিকাণ্ড, ২৪টি গরু-ছাগল পুড়ে ছাই রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল গাজীপুরে রান্নাঘরের মেঝের নিচে মিললো ২০ কেজি গাঁজা, গৃহবধূ আটক