BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি শাহজালাল কার্গো ভিলেজের আগুন

৪ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি শাহজালাল কার্গো ভিলেজের আগুন

ঢাকা প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে আসেনি। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগলেও সন্ধ্যা ছয়টা নাগাদ এটি নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিটসহ কয়েকটি বাহিনী যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। বিকেল ৫টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।

মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ঢাকায় অবস্থিত বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার ও বাশার থেকে অগ্নি নির্বাপণের ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে।

আগুনের ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. লিটন চৌধুরী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ