BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ দফার ভিত্তিত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে – দুলু

৩১ দফার ভিত্তিত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে – দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৩১দফার ভিত্তিত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি বলেন, বিএনপি সকল ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। আমরা কখনোই অন্য ধর্মের মানুষের উপর কোন নিপিড়ন নির্যাতনে বিশ্বাস করি না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছে। এই ৩১ দফার ভিতর হিন্দু মুসলমান খ্রীস্টান কারো মধ্যে কোন বিভেদ বৈষম্য থাকবে না। তারেক রহমান ৩১ দফা মধ্যে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রতির কথা বলেছেন। ৩১ দফার ভিততে পরিষ্কার ভাবে তিনি সব ধর্মের স্বাধীনতার কথা উল্লেখ করেছেন। উনি বলেছেন ধর্ম যার যার বাংলাদেশ সবার। এইটা হচ্ছে বিএনপির রাজনৈতিক আদর্শ।

শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার ভাটোদ্বারা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ভাটোদ্বারা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে দুই দিন ব্যাপী লীলা কীর্ত্তন অনুষ্ঠান পরিদর্শন শেষে দুলু এসব কথা বলেন।

মন্দির কমিটির সভাপতি বিপ্লব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

পরে বিকেলে সোনাপাতিল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় বিএনপি নেতা মকছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

জনসভায় দুলু বলেন, এদেশের মানুষের ধানের শীষেই আস্থা। দেশের মানুষ ধানের শীষ ও বিএনপিকেই পছন্দ করে। বিএনপি ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করে না। বিএনপি এই দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করে। বিএনপি এই দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তাই বাংলাদেশের মানুষ বিএনপিকে মূল্যায়ণ করতে ভুল করবে না। আগামী নির্বাচনে বিএনপি একক ভাবেই রাষ্ট্রক্ষমতায় যাবে এবং তারেক রহমানের নেতৃত্বে ৩১দফার ভিত্তিত্বে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যে কারণে ভারতে আসা হচ্ছে না শাকিরার হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, একটি সিলগালা করে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী’র কাউকে প্রভু স্বীকার নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ : ভূমিমন্ত্রী বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা : আইআরজিসি পিছু হটল যুক্তরাষ্ট্র: ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার ৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা!