নিজস্ব প্রতিবেদক: আগামী ২ মার্চ সারা দেশে উদ্যাপিত হবে ৮ম ‘জাতীয় ভোটারদিবস’। রাজশাহীতে দিবসটি যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে দিবসটি উদ্যাপনে গঠিত বিভাগীয় সমন্বয় কমিটির প্রস্তুতিমূলক সভা গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ এর সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুসারে ২মার্চ সকাল সাড়ে নয়টায় আঞ্চলিক নির্বাচন অফিস চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হবে।
এরপর সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হবে। সেখানে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সকাল দশটায় দিবসটির তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। ওইদিন নতুন ভোটারদের জন্য বিশেষ সেবা প্রদানকরবেনির্বাচন অফিস।
সভাপতির বক্তব্যে বিভাগীয়কমিশনার বলেন, জাতীয় ভোটার দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
জাতীয় কর্মসূচির আলোকে রাজশাহীতে দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনে আন্তরিকভাবে কাজ করতে তিনি সকলের প্রতি আহŸান জানান।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মো. আনিছুর রহমান এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)(যুগ্ম-সচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, জেলাপ্রশাসক আফিয়া আখতার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, রুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. ডনয়ামুল বারী, বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফারুক আহম্মেদ, সাবেক জেলা ও দায়রা জজ মো. গোলাম ফারুক, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন প্রমুখ।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #















