BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

২৯৯টি আসনে পৌঁছেছে ব্যালট পেপার : ইসি সচিব

২৯৯টি আসনে পৌঁছেছে ব্যালট পেপার : ইসি সচিব

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ বলেছেন, দেশের ২৯৯টি আসনে ব্যালট পেপার পৌঁছে যাবার মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের হলরুমে বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য অধিদফতরের উদ্যোগে ‘মিডিয়া সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে ইসি সচিব একথা বলেন।

ইসি সচিব বলেন, শেরপুর-৩ ব্যতীত দেশের ২৯৯টি আসনের সব ব্যালট পেপার চলে গেছে, সব নির্বাচন উপকরণ চলে গেছে। ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কাছ কার্যালয় থেকে পর্যাক্রমিকভাবে অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসার এবং অফিসারদের কাছ থেকে নির্দিষ্ট জায়গায় চলে যাচ্ছে।

তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে, যে প্রস্তুতিটার আমরা এতদিন অপেক্ষা করে ছিলাম।

তিনি বলেন, আমরা আগামী ১২ তারিখ সকালে ভোট দিয়ে যুগ যুগান্তরের একটা সন্ধিক্ষণে আসবো এবং আমাদের দেশের নতুন একটি অধ্যায়ের শুভ সূচনা হবে। এই পথটা খুব সহজ, মসৃণ ছিলো না, অনেক বাধা উত্তরণ করে আমাদের এখানে আসতে হয়েছে।

ভোট গণনা প্রসঙ্গে তিনি বলেন, ১২ তারিখ বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হলে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রথমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে।

সেখান থেকে রিটার্নিং কর্মকর্তা ফলাফল সংকলন করে নির্বাচন কমিশনে পাঠাবেন। কমিশন পর্যায়ক্রমে সেই ফলাফল প্রকাশ করবে।

ইসি সচিব আরো বলেন, ‘এবারই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের কারণে রিটার্নিং কর্মকর্তার দফতরে আলাদা একটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। পোস্টাল ব্যালট গণনায় কাঠামোগত প্রক্রিয়া ও যাচাই-বাছাইয়ের প্রয়োজন থাকায় এসব কেন্দ্রের ফলাফল আসতে তুলনামূলকভাবে কিছুটা বেশি সময় লাগতে পারে, তবে কোনো অবস্থাতেই ফল প্রকাশ অযথা দীর্ঘায়িত হবে না।

তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়মিত তথ্য সরবরাহ করবে এবং প্রয়োজন অনুযায়ী তথ্যের ব্যাখ্যাও দেবে।

এসময়, অপতথ্য ও অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সত্য যতই নির্মম কঠিন হোক না কেন, আমরা সেটাই বলব…অসুবিধা নেই তো। সত্য সত্যই।’

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তথ্য সচিব মাহবুবা ফারজানা, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দৌলতদিয়ায় বাস ডুবি: আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা সোনারগাঁওয়ে চুনা ভর্তি চলন্ত ট্রাকে আগুন খুলনায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে প্রাইভেটকার, আহত-৪ হামের ভ্যাকসিন আনতে দ্রুত কাজ করছি : স্বাস্থ্যমন্ত্রী আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রী’র শ্রদ্ধা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ “মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত” “জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” চাকরীর নামে অর্থ আত্নসাৎ : রামেকে টেন্ডার ও নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে