BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

২২ ঘন্টা পর ট্রেন যোগাযোগ চালু: সান্তাহার নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল বিভাগীয় কমিশনারের পরিদর্শন

২২ ঘন্টা পর ট্রেন যোগাযোগ চালু: সান্তাহার নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল বিভাগীয় কমিশনারের পরিদর্শন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনের অদুরে বাগবাড়ি এলাকায় আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইচ্যুত ক্ষতিগ্রস্থ রেললাইন করার ২২ ঘন্টা পর আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা ৫৫ মিনিটে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচলের মাধ্যমে স্বাভাবিক ভাবে শুরু করা হয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ডিআইজি শাহজাহান আলী, বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার, বগুড়া জেলা প্রশসক তৌশিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমসহ রেলওয়ে উর্দ্ধতন কতৃপক্ষ।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, দুর্ঘটনার পরপর রেলওয়ে মেরামত কাজ শুরু করা হয়। ঈশ^রদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন এসে সারা রাত কাজ পরিচালনা করা হয়। লাইনচ্যুত বগি গুলো লাইনের পাশে রেখে মেরামত করা হচ্ছে।

রেললাইনে মেরামতের কাজ চলমান থাকলেও ২২ ঘন্টার পর আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন ধীরগতিতে চলাচলের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা খাতুন ও সান্তাহার রেলওয়ে উপ সহকারি প্রকৌশলী (পথ) আফজাল হোসেন জানান।

উল্লেখ্য: গতকাল বুধবার (১৮ মার্চ) দুপুর পৌনে ২ টার দিকে সান্তাহার রেলওয়ে স্টেশনের অদুরে বাগবাড়ী নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটী আন্তনগর এক্সপ্রেস ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়ে শতাধিকের অধিক যাড়্রী আহত হয়। ওইদিন সন্ধ্যায় উদ্ধাকারি রিলিফ ট্রেন এসে মেরামতের কাজ শুরু করেন।

এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন ও দায়িত্বে অবহেলার জন্য সান্তাহার স্টেশনের সহকারি স্টেশন মাষ্টার শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানি অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ইসরায়েলের ধারণা ঠিক ছিলো না? ইরান-ইসরায়েল সংঘাত: জোট বাঁধছে তুরস্ক-পাকিস্তান-সৌদি-মিশর এবার হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার হুমকি আইআরজিসির গভীর দুঃশ্চিন্তায় ওয়াশিংটন, আসল হাতিয়ার ফুরিয়ে আসছে ইসরায়েলে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত-১৫ ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান অনুষ্ঠান সূচি ঘোষণার পর ভারতে হচ্ছে না শাকিরার কনসার্ট মা হওয়ার পর কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরিণীতি? ডাক্তার শ্রীলীলা, কেন ভেবেছিলেন নায়িকা হওয়া সম্ভব নয়?