BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ মাসের গর্ভবতী সোনাক্ষী!

১৬ মাসের গর্ভবতী সোনাক্ষী!

বিটিসি বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন দীর্ঘদিন ধরে চলছে। নেটিজেনদের মধ্যেও তা নিয়ে জল্পনাকল্পনা তুঙ্গে। এমন মুহূর্তে অভিনেত্রীর এক মন্তব্যে শোরগোল পড়েছে সামাজিক মাধ্যমে। ১৬ মাস আগে বিয়ে করেন সোনাক্ষী।

সম্প্রতি এক পার্টিতে ঢিলেঢালা পোশাক পরে হাজির হওয়ায় আবারও বাড়ে গুঞ্জন। শুরু হয় নতুন করে আলোচনা- বলা হয়, সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা! এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই; তবে ভিন্ন ভঙ্গিতে।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করে সোনাক্ষী লেখেন, ‘মানুষের ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! মিডিয়ার সৌজন্যে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধ হয় বিশ্বরেকর্ড করে ফেললাম!’ শুধু একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলাম, আর সেটিই ভুল ব্যাখ্যা করে সংবাদে রূপ নিয়েছে।

এর আগে, গত ১৫ অক্টোবর তৌরানির তারকাখচিত দিওয়ালি পার্টিতে স্বামীর সঙ্গে যোগ দিয়েছিলেন সোনাক্ষী।

অনুষ্ঠানে ঢিলেঢালা আনারকলি পোশাকে হাজির হন তিনি।

সবশেষে নিজেই হাসতে হাসতে জল্পনার ইতি টানলেন ‘দাবাং’-খ্যাত এই অভিনেত্রী। জানিয়ে দিলেন, সবটাই মিডিয়ার কল্পনা, বাস্তবে তিনি ঠিক আছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ